‘কীভাবে বেঁচে আছি দুই বছরেও খোঁজ নিলো না সরকার’

মনির হোসেন সাজিদ, শরীয়তপুর
৩০ জুন ২০১৮, ২৩:১৭আপডেট : ৩০ জুন ২০১৮, ২৩:২৯

গুলশানে জঙ্গি হামলায় নিহত হলি আর্টিজান বেকারির পিজা শেফ সাইফুল চৌকিদারের স্ত্রী সোনিয়া আক্তার ও তার সন্তানেরা (ছবি- প্রতিনিধি)

‘সাইফুল জঙ্গি নয়, নিরপরাধ—এটা নিশ্চিত হওয়ার পরেও লাশটি আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান-ই- মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। এটা কেমন বিচার? সাইফুলের তিন শিশু সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে আমি কীভাবে বেঁচে আছি— দুই বছরেও সরকার তার কোনও খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। আমাদের প্রতি, আমার শিশু সন্তানদের প্রতি এই অবিচার কেন? আমরা কার কাছে এই অবিচারের বিচার চাইবো?’ —দুঃখ করে কথাগুলো বলছিলেন দুই বছর আগে গুলশানে জঙ্গি হামলায় নিহত হলি আর্টিজান বেকারির পিজা শেফ সাইফুল চৌকিদারের স্ত্রী সোনিয়া আক্তার।

শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে সাইফুলদের বাড়িতে গিয়ে কথা হয় সোনিয়া আক্তারের সঙ্গে। শুরুতে কথা বলতে না চাইলেও একপর্যায়ে কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘সাইফুল যখন মারা যায়, তখন আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। ঐ  অবস্থায় স্বামীর লাশ পাওয়ার জন্য ছোটাছুটি করেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে লিখিত আবেদন করেছি, ডিএনএ টেস্টের জন্য বৃদ্ধা শাশুড়িকে ঢাকা নিয়ে গিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক, মানসিক আর  আর্থিক হয়রানি ছাড়া আর কিছুই জোটেনি। দাফনের আগে শেষবারের মতো মুখটাও দেখতে পারিনি। নাম পরিচয় থাকতেও আমার স্বামীকে বেওয়ারিশ হিসেবে দাফন করে দিলো।’

সংসার কীভাবে চলছে জানতে চাইলে তিনি বলেন, তিন ছেলেমেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। বড় মেয়ে সামিয়া ৫ম শ্রেণি ও ছোট মেয়ে ইমনি ৩য় শ্রেণিতে পড়ে। ওদের পড়ালেখা, রোগাক্রান্ত শাশুড়ির ওষুধসহ সংসারের খরচ অনেক। হলি আর্টিজান থেকে প্রতি মাসে কিছু খরচ দেয়। বাড়িতে সেলাই মেশিন চালিয়ে কিছু আয়  হয়। এসব মিলিয়ে টেনেটুনে সংসার চালাচ্ছি।

সরকারি সহযোগিতার বিষয়ে সোনিয়া আক্তার বলেন, ‘শুনেছি সরকার জঙ্গি হামলায় নিহত ২০ জনের পরিবারকে ক্ষতিপূরণ ও সম্মাননা দিয়েছে। সেখানে আমার স্বামীর নাম নাই। আমার স্বামী যদি জঙ্গি না হন, তবে জঙ্গি হামলায় নিহতদের তালিকায় তার নাম থাকবে না কেন? যাদের ক্ষতিপূরণ প্রয়োজন নেই, তাদের দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে সাইফুলের তিন শিশু সন্তানের ভবিষ্যৎ  যে অনিশ্চিত হয়ে পড়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে?’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের