সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে দু’জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ০০:৩৬আপডেট : ০২ জুলাই ২০১৮, ০০:৪৯

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কেশবপুর গ্রামের কাছাকাছি হাওরে নৌকাডুবিতে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। রবিবার (১ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান এ খবর নিশ্চিত করেন।

নিহত দুই জন হলেন– এমদাদ উল্লাহ (৫৫) ও হোসনা আক্তার (২৬)। এমদাদ উল্লাহ জামালগঞ্জ উপজেলার জাল্লাবাজ গ্রামের বাসিন্দা এবং হোসনা আক্তার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উকারগাও গ্রামের সাজিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, বিকালে ছোট এক নৌকায় চড়ে কেশবপুর গ্রাম থেকে উকারগাঁও গ্রামে ফিরছিলেন ১০ জন যাত্রী। মুরতাখাই গ্রাম সংলগ্ন ঝুড়িঙ্গার হাওরে দমকা বাতাসে যাত্রীবোঝাই ওই নৌকা ডুবে যায়। এতে এমদাদ উল্লাহ ও হোসনা আক্তার ডুবে মারা যান। বাকিদের উদ্ধার করেন স্থানীয়রা।

শিমুলবাক ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল আমিন জানান, দমকা বাতাসে নৌকাটি ডুবে যায়। পরে এলাকাবাসী হতাহতদের উদ্ধার করেন।

এসআই আব্দুল মান্নান বলেন, ‘নিহতদের লাশ পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করেছে। দমকা বাতাসে হাওর উত্তাল হলে নৌকাডুবির ঘটনাটি ঘটে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের