কক্সবাজারের টেকনাফে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করবেন ২২৫ জন রোহিঙ্গা। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা প্রহরী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবেন তারা।
মঙ্গলবার বিকালে ২২৫ জন রোহিঙ্গাদের নিয়ে (সেচ্ছাসেবক) গঠন করা দলটিকে নিয়ে একটি সভায় অনুষ্টিত হয়। অনুষ্টানে সঞ্চালনা ও তাদের শপথ পাঠ করান আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর লেদা ও আলীখালী ক্যাম্পের কর্মকর্তা মো. পারভেজ পল্লব।
এসময় রোহিঙ্গা ত্রাণ ও শরনার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআইসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘ক্যাম্পের সার্বিক নিরাপত্তা প্রহরী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে। যদি ক্যাম্পে কোনও ধরনের অপরাধ সংগঠিত হয় সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। নিজেদের মধ্যে যাতে কোন প্রকার অন্তর্কোন্দলের সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ সময় বক্তব্য রাখেন ক্যাম্প ইনচার্জ এস এম তারেক, লেদা ক্যাম্পের দায়িত্ব থাকা ক্যাপ্টেন মো. সাইদ, আইওএম সাইট ম্যানেজমেনট সমন্বয়কারী (টেকনাফ) কনি কোনসিওলো থাঙগারা। উপস্থিত ছিলেন ক্যাম্পের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সাইট ম্যানেজমেন্ট ও সাইট ডেভেলপমেন্ট কর্মকর্তা ক্লিমেনটাইন ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা।
আরও পড়ুন- বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক








