জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গফুর ভূঁইয়া আর নেই

নরসিংদী প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ১৮:৪৯আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৮:৫৪

১আব্দুল গফুর ভুঁইয়া

জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গফুর ভূঁইয়া ওরফে স্কুটার গফুর আর নেই। শুক্রবার (৬ জুলাই) দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এন জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল গফুর ভূঁইয়া তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলে মোবারক ভূঁইয়া শেখ রাসেল ক্রীড়া চক্রে ও মোকারম ভুঁইয়া আরামবাগ ক্লাবের হয়ে ফুটবল খেলেন।

জানা যায়, ষাটের দশক থেকে টানা এক যুগ ঢাকার মাঠের ফুটবলের আসর মাতিয়ে খ্যাতি অর্জন করেন ফুটবলার আব্দুল গফুর ভূঁইয়া। ফুটবল খেলার মাঠে বল নিয়ে দৌড়ানোর দ্রুততার জন্য সেই সময়কার দ্রুতগতির যান স্কুটারের সঙ্গে মিলিয়ে ভক্তরা তাকে ‘স্কুটার গফুর’ নামে ডাকতেন।  

আব্দুল গফুর ভূঁইয়ার গোলে ১৯৭৪ সালে কলিকাতা আই এফ এ শিল্ড ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছিলেন বাংলাদেশ আবাহনী দল। জাতীয়ভাবে খেলার পাশাপাশি নরসিংদীর ফুটবল অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার হাতে গড়া অনেক ফুটবলার এখন জাতীয়ভাবে ফুটবল খেলছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নরসিংদীর ক্রীড়াঙ্গনে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের