গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। শুক্রবার (৬ জুলাই) দুপুরে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর মো. আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় গোপালগঞ্জ পৌরমেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌরমেয়র ইলিয়াস হোসেন সরদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।








