মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ১৪:১৬আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৪:২২

মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ভূমি অফিসের পিছন থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দৈব্য নন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ (৩৯), একই জেলার মধুখালী উপজেলার ছোন্দা পাড়া গ্রামের আজাদ মৃধার ছেলে মনির মৃধা (৩০ ) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঝুটি গ্রামের মৃত কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৩৬)।

এ ব্যাপারে মুকসুদপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, ‘রাতে এলাকাবাসীর খবরের ভিত্তিতে জানতে পারি ওই স্থানে বেশ কয়েকজন ডাকাত সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে ধরতে পেরেছি। বাকি আরও ৩/৪জন ডাকাত সদস্য এসময় পালিয়ে যায়।’

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ শনিবার আদালতের মাধম্যে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন- সিলেটে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদকসেবীর দণ্ড

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম