বেরোবি: বঙ্গবন্ধুর নাম বিকৃতি করে চিঠি, প্রকৌশলীর রুমে তালা

রংপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ০৯:৪৫আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০৯:৪৫

বেরোবি: বঙ্গবন্ধুর নাম বিকৃতি করে চিঠি, প্রকৌশলীর রুমে তালা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করে চিঠি দেওয়ার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারীর রুমে তালা দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। রবিবার (৮ জুলাই)  সকালে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারী স্বাক্ষরিত দুটি চিঠি বের হয়। চিঠি দুটি বঙ্গবন্ধু হল ও শহীদ মোখতার এলাহী হলে বৈদ্যুতিক কাজের জন্য দুজন ইলেকট্রিশিয়ানকে দায়িত্ব দেওয়া সংক্রান্ত। চিঠিতে জাতির জনক বঙ্গবন্ধুর নাম বিকৃত করা হয় এবং একইভাবে রংপুরের খ্যাতিমান মুক্তিযোদ্ধা শহীদ মোখতার এলাহীর নামও বিকৃত করে চিঠি দেওয়ায় ছাত্রলীগের পক্ষ থেকে প্রকৌশল বিভাগকে বঙ্গবন্ধুর নামের বিকৃতি সংশোধন করে পুনরায় চিঠি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। তারপরও তিন দফায় চিঠিতে বঙ্গবন্ধুর নাম বিকৃত করে লিখেছেন ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারী। পরে এ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে ছাত্রলীগ শহীদ মোখতার এলাহী হল ছাত্রলীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক কাওছার আলী ও ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে নেতাকর্মীরা ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর রুমে তালা ঝুলিয়ে দিয়ে তাকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে।

বেরোবি: বঙ্গবন্ধুর নাম বিকৃতি করে চিঠি, প্রকৌশলীর রুমে তালা

এ ব্যাপারে শহীদ মোখতার এলাহী হলের ছাত্রলীগ সভাপতি হাসান আলী বলেন, ‘পর পর তিনবার জাতির জনকের নাম বিকৃত করবে আর আমরা তা মেনে নেবো তা হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবরাহিম কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরি কাজে তিনি ঢাকায় আছেন। তবে বিষয়টি শুনেছেন বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে এসে পুরো বিষয় খতিয়ে দেখবো।’

এ ব্যাপারে কথা বলঅর জন্য ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শরীফ হোসেন পাটোয়ারী ঢাকায় অফিসিয়াল কাজে থাকায় তার সঙ্গে কয়েকদফা যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের