শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত, তীব্র স্রোতে দুর্ঘটনার শঙ্কা

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
১২ জুলাই ২০১৮, ১১:৪০আপডেট : ১২ জুলাই ২০১৮, ১২:৪৫

শিমুলিয়া ফেরিঘাট (ফাইল ছবি)
স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। স্রোতের প্রতিকূলে ফেরিগুলো নৌ-চ্যানেল পাড়ি দিতে পারছে না। বারবার ঘাটে ফিরে আসছে ফেরিগুলো। এ কারণে নৌরুটের নিয়মিত ১৬টি ফেরির স্থলে এখন চলছে মাত্র ১১টি ফেরি। ফেরি স্বল্পতায় শিমুলিয়া ঘাটে দেখা গেছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। কমপক্ষে চারশ’ ট্রাক ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তীব্র স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্মকর্তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্হাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, ‘বেশ কয়েকদিন ধরে পদ্মায় প্রচুর স্রোত দেখা দিয়েছে। স্রোতের গতির থেকে ফেরির ইঞ্জিনের গতি কম হওয়ায় ফেরিগুলো স্রোতের প্রতিকূলে টিকতে পারছে না। পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। ওই টার্নিং পয়েন্টের মুখ দিয়ে চ্যানেলে ঢুকতে একটি ফেরি আরেকটি ফেরিকে পাশ কেটে যাওয়ার সময় স্রোতের টানে ফেরি চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণাবর্তের এই স্রোতের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ফেরিগুলোর যানবাহন নিয়ে আবার একই ঘাটে ফিরে আসার ঘটনাও ঘটেছে।’ ফেরিতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যানবাহন

তিনি আরও জানান, ‘ফেরি চলাচলের সমস্যার কারণে চারশ’ ট্রাক নদী পার হওয়ার অপেক্ষা করছে। ঘাটের পার্কিং এলাকায় জায়গা সংকুলান না হওয়ায় মহাসড়কে যানবাহন পার্কিং করে রাখা হয়েছে।’

এদিকে, রো রো ফেরিগুলোর ইঞ্জিনেও সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এসব রো রো ফেরি চলাচল করার কারণে এর ইঞ্জিনের গতিও হ্রাস পেয়েছে। তবে ফেরি চলাচল অব্যাহত রাখতে বিকল্প চ্যানেল তৈরি করা হয়েছে। বিআইডব্লিউটিসি এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ‘লৌহজং চ্যানেলের তিন কিলোমিটার ডাউনে বিকল্প চ্যানেল তৈরি করা হয়েছে। বিকল্প চ্যানেলে ফেরিগুলো একমুখী (ওয়ানওয়ে) চলাচল করবে। অর্থাৎ যে চ্যানেল দিয়ে ফেরি যাবে, সে চ্যানেলে আর ওই ফেরি ফিরে আসবে না। ফেরিটি অন্য চ্যানেল দিয়ে ফিরে আসবে। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।’ ফেরিতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সারি

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরোজিৎ কুমার ঘোষ জানান, ‘ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে ট্রাকগুলো আটকে গেছে। প্রায় চারশ’ ট্রাক মাওয়া চৌরাস্তা পর্যন্ত পার্কিং করে রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন তেমন নেই।’

আরও পড়ুন- পাঁচ কৌশলে ১৫টি পাড়া-বন রক্ষার চেষ্টা

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ