গাঁজা সেবনের দায়ে চবির ৫ শিক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

চবি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ০১:৩১আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০১:৩৯

ভ্রাম্যমাণ আদালত

গাঁজা সেবনের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উন নেছা শিউলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ শাস্তি দেন।

সাজাপ্রাপ্তরা হলেন– শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সুমন ত্রিপুরা, বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের মো. এনামুল হাসান খান ও আব্দুল্লাহ আল তামজীদ, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের মহিউদ্দিন আমানুল্লাহ এবং অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল।

সূত্র জানায়, গাঁজা সেবনের সময় ওই পাঁচ শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হল থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেন।

এ ব্যাপারে ইউএনও আক্তার উন নেছা শিউলী জানান, গাঁজা সেবনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭(ক) ধারা মোতাবেক তাদের এ শাস্তি দেওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম