প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী-এমপি-সচিব

পাবনা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ০৯:২৩আপডেট : ১৪ জুলাই ২০১৮, ০৯:২৯

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী, এমপি, সচিবরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পাবনা জেলা পুলিশ লাইন্স মাঠ পরিদর্শন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। শুক্রবার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, পাবনা-৫ সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স এই পরিদর্শণে যান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পাবনার জেলা প্রশাসকও তাদের সঙ্গে ছিলেন।  

আজ শনিবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ফার্স্ট কনক্রিট পোয়ারিং (এফসিডি) কাজের উদ্বোধন করবেন। একইসঙ্গে ঈশ্বরদী-ঢালারচর-পাবনা নতুন রেলওয়ে লাইন স্থাপন ও স্টেশনসহ পাবনা জেলার ৪৯টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকালে তিনি পাবনা পুলিশ লাইন্স মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী, এমপি, সচিবরা

প্রধানমন্ত্রীর পাবনা সফরকে সফল করতে সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ, জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘প্রধানমন্ত্রীর পাবনা সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় প্রধানের জনসভা সফল করতে আমরা জেলা, উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভায় এসে মানুষ যেন কোনও দুর্ভোগে না পড়েন তার জন্য পর্যাপ্ত পানি ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।’ প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী, এমপি, সচিবরা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘প্রকল্পের গুরুত্ব বোঝাতে প্রধানমন্ত্রী বারবার পাবনায় আসছেন। ইতোমধ্যে তিনবার তিনি পাবনা সফর করেছেন। আগামীতে আরও কয়েকবার আসবেন। এর মাধ্যমে নতুন উচ্চতায় আসীন হবে বাংলাদেশ। প্রথম চুল্লির কাজ শুরুর এক বছর পর দ্বিতীয় চুল্লির কাজ উদ্বোধন করার কথা। সেখানে আমরা মাত্র সাত মাস পরই দ্বিতীয় চুল্লির ঢালাই কাজ শুরু করতে যাচ্ছি। তার মানে এই প্রকল্পের যে সময় তার মধ্যেই আমরা কাজ শেষ করতে পারবো।’

জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা শান্তিপূর্ণভাবে শেষ করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন- আজ পাবনায় আসছেন শেখ হাসিনা, থাকছে উপহারও

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক