সাংবাদিক শামছুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

যশোর প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ২১:১১আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২১:১১

সাংবাদিক শামছুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন,  ‘সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত প্রায় দুই ডজন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিয়ে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ এবং হতাশা আছে। বিচারহীনতা এবং নিরাপত্তাহীনতার মধ্যে সুষ্ঠু ও সাহসী সাংবাদিকতা করা যায় না। গণমাধ্যম সাহসী ভূমিকা রাখতে না পারলে, গণতন্ত্রও বিকশিত হয় না। ’ সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক শামছুর রহমান কেবলের ১৮তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তখনও মুক্ত গণমাধ্যমের দাবিতে, সাংবাদিকদের অধিকারের প্রশ্নে তিনি সংগ্রাম করেছে। ক্ষমতায় এসে সাংবাদিকদের কল্যাণে তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন। সাংবাদিক শামছুর রহমানসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িতরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়।’

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত মহাসচিব শাবান মাহমুদ বলেন, ‘সাধারণ মানুষ খুন হলে বিচার হয়, যে কোনও পেশাজীবীর মানুষ খুন হলে তার বিচার হয়, কেবল সাংবাদিক খুন হলে বিচার হয় না। এ অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের এই সরকারকে সমর্থন করি। কিন্তু তার অর্থ এই নয় যে, আমাদের একজন সহকর্মী খুন হবে, আর যুগের পর যুগ তার বিচার পাব না।

 শাবান মাহমুদ বলেন, ‘বিএফইউজে’র নবনির্বাচিত কমিটি জঙ্গিবাদ, মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যেমন লড়াই করবে, নবম ওয়েজবোর্ডের দাবিতে আন্দোলন করবে, তেমনি সাহসী সাংবাদিক শামছুর রহমানসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশে আন্দোলন গড়ে তুলবে।

যশোর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাজেদ রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের নির্বাহী সদস্য পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. আব্দুল মাবুদ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন প্রমুখ।

এর আগে নেতারা শহীদ সাংবাদিক শামছুর রহমানের কবরে শ্রদ্ধা জানান। পরে যশোর প্রেসক্লাব আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

প্রসঙ্গত, সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই তার কর্মস্থল যশোর শহরের দড়াটানায় আততায়ীর গুলিতে নিহত হন। তার মৃত্যুবার্ষিকী পালনে যশোরের দুটি সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী