শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানো হবে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ১১:৪১আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১১:৪৭

আসাদুজ্জামান নূর (ফাইল ছবি) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলায় ৫০ হাজার গাছ লাগানো হবে।

সোমবার (১৬ জুলাই) সন্ধ্যায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ এক সময় গাছ লাগানোর প্রয়োজনীয়তা হারে হারে টের পেয়েছেন। এ অঞ্চলে অনেক খরা হতো, মানুষ তাকিয়ে থাকতেন বৃষ্টির জন্য। খরার মূল কারণ গাছ কাটা, যে হারে গাছ কাটা হতো সেহারে গাছ লাগানো হতো না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলসহ গোটা দেশ সবুজ হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সহযোগিতায় মানুষের বাড়িতে বাড়িতে গাছের চারা লাগানো হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অনেক সাফল্য এবং অর্জন আছে। একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের যে উন্নয়ন হয় এটি তারই প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘আমরা গাছকাটা, রাস্তা কাটার রাজনীতি করি না। যারা গাছকাটা, রাস্তা কাটার রাজনীতি করে দেশের উন্নয়ন বন্ধ করতে চায় তারা আমাদের বন্ধু নয়। তারা দেশের মানুষের শত্রু। একটি গণতান্ত্রিক দেশের রাজনীতিতে কারো না কারোর বিরুদ্ধে আলোচনা-সমালোচনা হতে পারে। কিন্তু গাছ কেটে, রাস্তা কেটে মানুষের চলাচল বন্ধ করা, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এটা কোন ধরণের রাজনীতি?’ দেশের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে এমন রাজনীতি বর্জনের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কাশেম আযাদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, রংপুর বিভাগের সামাজিক বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

আরও পড়ুন- অধ্যক্ষের বাড়ি তৈরিতে স্কুলের নির্মাণ সামগ্রী!

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম