টেকনাফে রুমালে মিললো ২৭ লাখ টাকার স্বর্ণ

টেকনাফ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৭:৫১

কক্সবাজার টেকনাফে রুমাল মোড়ানো অবস্থায় একটি প্যাকেট থেকে ৪টি স্বার্ণের বার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। বারগুলোর ওজন প্রায় ৬৬০ গ্রাম। এর বাজারমূ্ল্য প্রায় ২৭ লাখ ১৬ হাজার টাকা। তবে এই ঘটনায় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ। তিনি জানান, বুধবার (১৮ জুলাই) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধীন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। ওই অভিযানে টেকনাফের কেরনতলী এলাকা থেকে একটি সিএনজিচালিত গাড়িকে সন্দেহ হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় গাড়িটি সংকেত না মেনে একটি রুমালে মোড়ানো প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট তল্লাশি করে ৬৬০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়।

আব্দুল্লাহ আল মারুফ জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৬ হাজার ৯০০ টাকা। জব্দকৃত স্বর্ণ টেকনাফ কাস্টমস এ হস্তান্তর এর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন- শাহ আমানতে এক কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম