বঙ্গোপসাগরে আরেক ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ২১:০১আপডেট : ২১ জুলাই ২০১৮, ২১:১৫

ট্রলার ডুবি

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের চালনা এলাকায় আরও একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে ১৯ জেলে নিখোঁজ হয়েছেন বলেও জানা গেছে। শনিবার সকালে এফবি অর্ক নামের মাছ ধরার এ ট্রলার ডুবে যায়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ জেলের মধ্যে দুলাল মাঝি (৫৫), মিন্টু (৩৫), আইউব আলী (৪০), ছিদ্দীক (৩০), নাসির (৩২), রুবেল (২৫), সোলায়মান (৪০), রাহাত (২০), মনির (২৫), সফিক (৩০), হাকিম (৩২), কাশেম (৩৮), মোতালেব (৪০) –এই ১৩ জনের নাম জানা গেছে। নিখোঁজ ১৯ জেলের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আশুতোষ সরকার জানান, গত বুধবার (১৮ জুলাই) সকালে বরগুনা লঞ্চঘাট থেকে তার ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়। আজ সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। সমুদ্র উত্তাল থাকায় ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করা যায়নি। একই কথা জানান জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীও। তিনি আরও জানান, নিখোঁজ সব জেলেকে উদ্ধারে বঙ্গোপসাগরে উদ্ধারাভিযান চলছে।

এর আগে শনিবার সকালে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় এফবি তরিকুল-১ নামের একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৬ জেলেকে উদ্ধার করা গেলেও ওই ট্রলারের বাবুর্চি আমিরুল এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন-

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৭ জেলে নিখোঁজ 

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ ১

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম