গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ২৩:১৯আপডেট : ২১ জুলাই ২০১৮, ২৩:২৫

টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরে গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। শনিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের আমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

নিহতরা হলো– উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামের মজিবর রহমানের ছেলে আরিফ (১৫) ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলেসজীব (১৫)।  তারা আশ্রা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সফিকুল ইসলাম জানান, আজ (শনিবার) দুপুরে আমতলী বাজার থেকে মোটরসাইকেলে করে মধুপুর উপজেলা সদরে যাচ্ছিল দুই বন্ধু আরিফ ও সজীব। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যাইয়। পরে সজীবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ