নাটোরে ১০ মাদকসেবী-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা

নাটোর প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ০১:৫১আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৩:৫২

র‌্যাবের হাতে আটক মাদকসেবী ও বিক্রেতা প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির দায়ে নাটোরে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নাটোর জেলা র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা শনিবার (২১ জুলাই) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলার এসি ল্যান্ড শামীম ভূঁইয়ার নেতৃত্বে জেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায় র‌্যাব।

এ সময় ২০০ গ্রাম গাঁজা, সাত পিস অ্যামফিটামিন ট্যাবলেট ও ১০ হাজার লিটার চোলাই মদসহ ১১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)-কে এক বছর, শহরের কানাইখালী মহল্লার হাবিব শেখের ছেলে রিমন শেখকে ছয় মাস,কান্দিভিটুয়া মহল্লার নিমাইয়ের ছেলে রাজীব (২৫), সদর উপজেলার চাঁদপুর এলাকার আসকানের ছেলে রবিউল আওয়াল (৩৩), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোহনপুর গ্রামের খোরশেদের ছেলে জাহাঙ্গীর (৩২) এবং দস্তানাবাদ এলাকার নিজামুদ্দিনের ছেলে রবিউল(২৮)-কে এক মাস করে, বনবেলঘড়িয়া এলাকার শাহ আলমের ছেলে মোমিনুল (২১), কাশিয়াডাঙ্গা এলাকার আদম বিশ্বাস (৭০), ঝলমলিয়া এলাকার গোবিন্দ বিশ্বাসের ছেলে বিমল বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার আমহাটী এলাকার মোখলেছুর রহমানের ছেলে সিপার (৪৪)-কে ১৫ দিন করে কারাদণ্ড ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার আব্দুস সালামের ছেলে জামাল হোসেনকে (৩৮) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ১০ জনকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান শিবলী মোস্তফা।

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ