রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১০:৩৬আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে ধর্ষণের ঘটনার পর শুক্রবার (২০ জুলাই) তাদের গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দুজন হলো বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত মহিবুর মিয়ার ছেলে গাফফার ও নগরপাড়া এলাকার ছাদত আলীর ছেলে কবির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরীকে বড়ালু পাড়াগাঁও এলাকার আওলাদ হোসেনের ছেলে বেলায়েত হোসেন এবং তার সহযোগী গাফফার ও কবির হোসেন কিশোরীর বাড়ির সামনে থেকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে বেলায়েত হোসেন ওই কিশোরীকে ধর্ষণের পর তার দুই সহযোগীর সাহায্যে শুক্রবার রাত ১২টার দিকে কিশোরীর বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে। এ সময় গাফ্ফার ও কবির হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ ঘটনায় শনিবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি জানান, গ্রেফতারকৃত দুই যুবককে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদেরে জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ধর্ষক বেলায়েত হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান