‘মাহমুদুর রহমানের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়’

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৭:২৪আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৮:৩৫

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমি মানহানি মামলার বাদী। ঘটনার দিন রবিবার (২২ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত আমরা আদালত চত্বরে অবস্থান করি। পরবর্তীতে বৈরী আবহাওয়ার কারণে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আদালত চত্বর ত্যাগ করি। তারপরে জানতে পারি আদালত চত্বর থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে মাহমুদুর রহমানের ভাড়া করা পুরাতন প্রাইভেট কারটি ভাঙচুর করে। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই ছাত্রলীগ জড়িত নয়। জামায়াত-বিএনপি নিজেদের রাজনৈতিক দ্বন্দের জেরে ছাত্রলীগকে ফাঁসাতে এই কর্মকাণ্ড ঘটিয়েছে।’

ইয়াসির আরাফাত তুষার আরও দাবি করেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা মাহমুদুর রহমানকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যান। তারপর দুর্বৃত্তরা মুখে গামছা বেঁধে হামলা চালায়।’

ছাত্রলীগের এই নেতা বলেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। ছাত্রলীগ কখনও মুখে গামছা বেঁধে হামলা করে না। এটা বিএনপি-জামায়াতের রাজনৈতিক দ্বন্দ্বের জের।’ কুষ্টিয়ায় আদালত চত্বরে হামলায় আহত মাহমুদুর রহমান

এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদ প্রশ্ন ছুড়ে বলেন, ‘হামলায় তো বিএনপির কোনও নেতাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীকে আহত হতে দেখা যায়নি। এটাই প্রমাণ করে নির্বাচন সামনে নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ ডিসেম্বর মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়ার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগ সভাপতি ইয়াসির আরাফাত তুষার। সেই মামলায় রবিবার (২২ জুলাই) মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে স্থায়ী জামিন দেন। ওইদিন বিকেল ৪টার দিকে মামলায় জামিন পেয়ে বের হওয়ার পর আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমান হামলার শিকার হন।

আরও পড়ুন- কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলা


/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম