সিসিক নির্বাচন: ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ তিনজনকে শোকজ

সিলেট প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১৩:৩১আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৪:৩৪

ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় ও মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় ও জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। মঙ্গলবার (২৪ জুলাই) তাদের নামে শোকজের চিঠি পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এরপরও অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ ও সিভিল সার্জন হিমাংশু লাল রায় আচরণবিধি লঙ্ঘন করেছেন। এদিকে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মিছিলসহ শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাদের আগামী তিন দিনের মধ্যে শোকজের উত্তর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- সিলেট সিটিতে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী