ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বুলবুলের

রাজশাহী প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১৯:০৮আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২০:৩৬

গণসংযোগ করছেন মোসাদ্দেক হোসেন বুলবুল (ছবি- প্রতিনিধি)

বিএনপি নেতাকর্মীদের পুলিশি গ্রেফতারের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বুধবার (২৫ জুলাই) নগরীর ১৩ ও ২০ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু হবে না। কারণ ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অন্য জেলার মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার দেখিয়ে হয়রানি করা হচ্ছে। কিন্তু ইসি কোনও পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী সিটি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগ আইন নিজেদের হাতে তুলে নিয়ে পুলিশের ভূমিকা পালন করছে। তারা পুলিশের সামনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করছে। গতকাল (মঙ্গলবার) হেতম খাঁ এলাকায় বিনা কারণে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে অফিস ভেঙে দিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেখানেও পুলিশ তাদের কথামতো কাজ করেছে। এই অবস্থা চলতে থাকলে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও অবাধ হবে না।’

বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘রাজশাহীতে সরকার দলীয় প্রার্থীর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিএনপির গণসংযোগ ও প্রচারণায় বাধা দিচ্ছে। এ নিয়ে রাজশাহী নির্বাচন কমিশনে বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে। কিন্তু তারা নিরব দর্শকের ভূমিকা করছে।’

এসময় আরও উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সারওয়ার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে