কয়লা দুর্নীতি: খনির ১৯ কর্মকর্তার বিষয়ে কাজ শুরু করবে দুদক

দিনাজপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১১:৪৭আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৩:৫০

বড়পুকুরিয়া কয়লা খনি (ছবি: প্রতিনিধি) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার টন কয়লা গায়েবের ঘটনায় খনির ১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পার্বতীপুর থানায় এই ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার নথি হাতে পেয়েছে দুদক। ফলে এখন তদন্তের প্রক্রিয়া শুরু হবে।  

দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘মামলার নথিটি দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত হবে। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগের পর ঘটনাস্থল পরিদর্শন, কাগজপত্র যাচাই ও জব্দ এবং জড়িতদের গ্রেফতারের বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে।’

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলিত ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে গত ২৪ জুলাই মঙ্গলবার রাতে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় খনির সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়াসহ ১৯ কর্মকর্তাকে আসামি করা হয়। এই কর্মকর্তারা অনেক বছর ধরে কয়লা চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

আরও পড়ুন- 

কয়লা চুরিতে চার এমডিই জড়িত!

কয়লা দুর্নীতি: যে অভিযোগ আনা হয়েছে ১৯ কর্মকর্তার বিরুদ্ধে

ড্রেন দিয়েও পাচার হয় বড়পুকুরিয়ার কয়লা

কয়লা দুর্নীতির ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

যেভাবে ধরা পড়লো কয়লা খনির দুর্নীতি

কয়লা গেলো কোথায়?

কয়লা গায়েবের সত্যতা পেয়েছে দুদক

বড়পুকুরিয়ার কয়লা সংকট নিয়ে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বড়পুকুরিয়ায় কয়লা সংকট এক মাসের মধ্যে সমাধান’

কয়লার অভাবে বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম