প্রতিপক্ষের মঞ্চ দখল করে সভা!

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১১:৩৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১১:৪৯

দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিপক্ষের মঞ্চ দখল করে সভা কুমিল্লার দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপ পাল্টাপাল্টি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় এক পক্ষ অপর পক্ষের মঞ্চ দখল করে সভা করেছে। সভা শেষে মঞ্চ ভাঙচুরের অভিযোগও উঠেছে। এ নিয়ে সড়ক অবরোধ ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার দেবিদ্বার উপজেলা সদরে এই ঘটনা ঘটে। দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক গ্রুপের নেতৃত্ব দেন সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফার সমর্থক মিজান, পারভেজ, কাইয়ুম এবং অপর গ্রুপের নেতৃত্বে বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল’র সমর্থক হাজী মো. শহিদুল্লাহ খাজা, আ. মান্নান মোল্লা, লিটন সরকার, সাদ্দাম। দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিপক্ষের মঞ্চ দখল করে সভা

মঞ্চ দখল ও ভাঙচুর নিয়ে সংবাদ সম্মেলন করেন সাবেক এমপি গ্রুপ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা মঞ্চ তৈরি করেছি, র‍্যালি বের করে মঞ্চে ফিরে আসার সময় পুলিশ আমাদের র‍্যালি আটকে দেয়। এসময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে মঞ্চ দখল করে সভা করে। সভা শেষে আমাদের মঞ্চ ভাঙচুর করে।’

কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘সংঘাত এড়াতে আমরা থানা গেট এলাকায় না গিয়ে ফিরে আসি। আসার পথে নিউমার্কেট চত্বরে তাদের মঞ্চের মাইক দিয়েই আমরা দিবসটি নিয়ে আলোচনা সভা শেষ করে চলে আসি। ওরা এসে নিজেরাই নিজেদের চেয়ার টেবিল মহাসড়কে ছুড়ে ফেলে আতঙ্ক সৃষ্টি করে সড়ক অবরোধ করেছে। এ সব কিছুই মনোনয়ন প্রত্যাশীদের গভীর ষড়যন্ত্র।’

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) সরকার আবদুল্লাহ্ আল-মামুন জানান, ‘ওই ঘটনায় মঞ্চ ভাঙচুরের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে স্থানীয় এমপি সাহেব বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর কিছু ছেলেপেলে কয়েকটি চেয়ার ভাঙচুর করে।’

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের