‘বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে ডিএমপি থেকে পুলিশ আনা হয়েছে’

সিলেট প্রতিনিধি
২৯ জুলাই ২০১৮, ০১:০০আপডেট : ২৯ জুলাই ২০১৮, ০২:৩৯

বক্তব্য রাখছেন আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করার জন্য ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) থেকে ১৩৯ জন পুলিশকে সিলেটে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ‘পবিত্র এই মাটিতে কোনও ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করলে এই নগরের মানুষ তা মেনে নেবে না।’

শনিবার (২৮ জুলাই) রাত ১১টায় সিলেট নগরীর কাজিটুলা এলাকায় বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে ৩০ জুলাইয়ের নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়।আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করার জন্য ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) থেকে ১৩৯ জন পুলিশকে সিলেটে নিয়ে আসা হয়েছে। তাদের এই স্বপ্ন কোনোভাবেই পূরণ হবে না।’ তিনি বলেন, ‘আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাককে পুলিশ নগরের মীরবক্সটুলা এলাকা থেকে প্রচারণা চালানোর সময় সাজানো মামলায় গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশনে এসব বিষয়ে একাধিকবার অভিযোগ দিয়েও লাভ হয়নি। সিলেটে সরকার,নির্বাচন কমিশন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের নৈতিক দায়িত্ব পালন করছে না।’

আরিফ বলেন, ‘আমার সঙ্গে যে অন্যায় করা হচ্ছে, আমি এর বিচার ভোটারদের কাছে দিয়ে দিলাম। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণ এই নগরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা যেন না করা হয়।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্র থেকে রেজাল্ট ঘোষণা না করা পর্যন্ত তোমরা কেন্দ্র ছাড়বে না।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের