বরিশালে ইভিএমে ধীরগতির কারণে ভোটারদের লম্বা লাইন

আনিছুর রহমান স্বপন ও এস এম সামছুর রহমান, বরিশাল থেকে
৩০ জুলাই ২০১৮, ১৪:০৬আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৪:১২

বরিশালে ইভিএম কেন্দ্র বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ২১ নং ওয়ার্ডে সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ধীরগতির কারণে এই কেন্দ্রে পুরুষ ও নারীদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ ভোটারদের ইভিএম বিষয়ে জ্ঞান না থাকার কারণে এবং তাদের বুঝিয়ে দেওয়ার জন্য সময় লাগছে। বরিশালে ইভিএম কেন্দ্র

এদিকে নতুন এই পদ্ধতিতে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ভোটাররা। কলেজ এভিনিউর মাজহারুল ইসলাম (৬০) বলেন, ‘শেষ বয়ষে এসে নতুন এই পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।’ বরিশালে ইভিএম কেন্দ্রে ভোটারদের লাইন

কলেজ এভিনিউর আরেক ভোটার কনিকা হালদার ( ৪০) বলেন, ‘এই পদ্ধতিতে ভোট দিতে পেরে আনন্দ পেয়েছি। তবে অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।’ ভোটার মো. ইউছুপ আলী (৫০) বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।’ বরিশালে ইভিএম কেন্দ্রে ভোটারদের লাইন

সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বরিশাল সরকারি বিএম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মু. ইব্রাহীম খলিল বলেন, ‘অধিকাংশ মানুষ এখনও ইভিএম বোঝে না। তাদের বুঝিয়ে দেওয়া লাগে। সুতরাং দেরি হওয়াই স্বাভাবিক।’ দুপুর ১২টা পর্যন্ত ২৮ ভাগ ভোট পড়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন- জাল ভোট ও বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে বিসিসি নির্বাচন চলছে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের