সবকিছুতে এগিয়ে আছে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ০৪:১৫আপডেট : ৩১ জুলাই ২০১৮, ০৫:১৯

সবকিছুতে এগিয়ে আছে বাংলাদেশ: কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শিক্ষা,কৃষি, শিল্প, বাণিজ্যে সবকিছুতে এগিয়ে আছে বাংলাদেশ। ধান উৎপাদনে সপ্তম, সবজি উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় এবং আম উৎপাদনে সপ্তম। শেখ হাসিনা জলে, স্থলে, অন্তরীক্ষে সব জায়গায় বাংলাদেশের পতাকা উড়াতে সক্ষম হয়েছেন।
সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সৌরবাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি’র উদ্দেশে তিনি বলেন, নির্বাচন সামনে। আমরা জনগণের পাশে যাবো। আর যারা আগুন দেয়, ইলেকশন করে না, রেল লাইন উঠিয়ে ফেলে, সরকারি সম্পত্তি নষ্ট করে, মানুষ তাদের গ্রহণ করবে না। ধাপ্পাবাজি কাকে বলে, প্রতারণা কাকে বলে, ফোর টুয়েন্টিগিরি কাকে বলে এটা তাদের দেখলে বোঝা যায়।

এদিন কৃষিমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন এবং নকলা উপজেলার চার ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদরাসার দ্বিতীয় শ্রেণির প্রথম ২০ জন এবং কওমি, নূরানি ও হাফেজিয়া মাদরাসার বেশকিছু শিক্ষার্থীর মাঝে সৌরবাতি বিতরণ করেন।

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, পুলিশ সুপার আশরাফুল আজীম, কৃষি বিভাগের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি