চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ০৫:৫০আপডেট : ০১ আগস্ট ২০১৮, ০৫:৫৩

আটক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াত-শিবিরের ১৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সোনামসজিদ গৌড় পার্ক থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালীর মৃত মকবুলের ছেলে জালাল উদ্দিন (৫৬), ভোলাহাট উপজেলার ঘাইবাড়ির মৃত খোস মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৫০), আলালপুরের আজিজুল হকের ছেলে ইউসুফ আলী (২০), ইসলামপুরের মৃত আবদুস সামাদের ছেলে মজিবুর রহমান (৬২), এমাজ উদ্দিনের ছেলে হায়দার আলী (৩৮), মোহাম্মদ আলী মর্তুজা (৪০) নাইম আলী (৪০) জালাল উদ্দিন (৩০) তোবজুল হক (৫০) হাবিবুর রহমান (৪৮) নাসির উদ্দিন (২৪) আতিকুল ইসলাম (২৫) মনিরুল ইসলাম (৩০) আলতাফুর রহমান (৪০) বাইতুল্লাহ (৩০) হামজালা (৫৫) আব্দুস সালাম (৩২)। এদের মধ্যে ১০ জন জামায়াত ও ৭ জন শিবিরকর্মী রয়েছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মো. মশিউর রহমান জানান, ‘সোনামসজিদ গৌড়পার্কে বনভোজনের অজুহাতে গোপন বৈঠক করছে জামায়াত-শিবিরের কর্মীরা এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে অবস্থিত ‘এ্যাকটিভ ফাউন্ডেশন’ সংস্থার সদস্য জালাল উদ্দিন গোপন বৈঠকের উদ্দেশ্যে গত সোমবার সোনামসজিদ গৌড় পার্কে বনভোজন করার জন্য পার্ক কর্তৃপক্ষের অনুমতি নেয়। সে অনুযায়ী মঙ্গলবার তারা পার্কের ১নং স্পটে বনভোজন শেষে গোপন বৈঠকে মিলিত হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের