চাঁদপুরে ৩ মাদক ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১৮:১৮আপডেট : ০১ আগস্ট ২০১৮, ২০:৫৩

আদালত চাঁদপুরে মাদক বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ আগস্ট) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন কক্সবাজারের কুতুবদিয়ার মনোহরখালি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আবু ওমর (৩১), একই জেলার টেকনাফের মন্ডলপাড়ার মৃত আমির আহম্মেদের ছেলে মো. আব্দুল্লাহ (২৮) ও চাঁদপুরের শাহরাস্তির আলীপুর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল কাদের ওরফে খোঁড়া কাদের (৫১)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মোক্তার আহম্মেদ অভি বলেন, ‘গত তিন বছরে আদালত আটজনের সাক্ষ্য নেন। এরপর নথিপত্র পর্যালোচনা করে মাদকদ্রব্য আইনে প্রত্যেক আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।’

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২ মার্চ বিকালে আলীপুর তপাদারবাড়ির কবরস্থানে তিন আসামি ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। শাহরাস্তির থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করেন। এ ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং ৩ মার্চ তাদের আদালতে পাঠান। একই সালের ২০ আগস্ট শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম