সিদ্ধিরগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ১৯:২৮আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২০:৩২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়রা (ছবি- প্রতিনিধি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে একদল যুবক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিমরাইল এলাকায় এই হামলায় অন্তত ১০ জন আহত হয়। আহত শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, হামলাকারীরা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। তবে পুলিশের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের দুই পক্ষে হাতাহাতি হয়েছে।

হামলায় আহতদের সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করছিল শিক্ষার্থীরা। এ সময় এক মোটরসাইকেল আরোহীর কাছে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় কাউসার আহম্মেদ সিয়াম নামে এক শিক্ষার্থী। এতে মোটরসাইকেল আরোহী স্থানীয় যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদের ভাগ্নে সাকিল কাগপজত্র ও ড্রাইভিং লাইসেন্স না দেখিয়ে সিয়ামের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এই ঘটনার পরে দুটি মাইক্রোবাস ও একটি ট্রাকে করে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ-যুবলীগের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী সিয়ামসহ আরও ১০ জন আহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ-যুবলীগ ও পরিবহন শ্রমিকেরা তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।

আহত শিক্ষার্থী সাকিবের দাবি, ‘মোটরসাইকেলে বসে ওই লোক ফোন করে ছাত্রলীগ-যুবলীগের লোকজনকে জড়ো করে। তারা লাঠি নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। পরে দৌড়ে চলে যায়।’

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ অস্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন, ‘শুনেছি শিক্ষার্থীদের দুই পক্ষে হাতাহাতি হয়েছে।’

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান