চট্টগ্রামে শাহজাহান চৌধুরীসহ জামায়াতের ৮ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ আগস্ট ২০১৮, ২৩:০০আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ২৩:০৪

কারাগার

নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক হওয়া জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ আট জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৪ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে বলেও জানান নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

শাহজাহান চৌধুরী ছাড়া বাকি আসামিরা হলেন– মো. আবু তাহের ভূঁইয়া (৬৯), এইচ এম সাইফুদ্দিন (৩৬), মঞ্জুর আলম (৩৩), মো. মাহাবুব আলম প্রকাশ মিঠু (৩২), মিনহাজুল আরেফিন আফতাহী (২৪), মো. আবুল বাশার (২৬) ও মো. রাসেল (১৯)।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার আটকের পর জামায়াত নেতাকর্মীদের আজ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে নগর গোয়েন্দা পুলিশ। আদালত রিমান্ড আবেদনের শুনানি না করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পাশাপাশি আগামীকাল রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।’

এর আগে শুক্রবার (৩ আগস্ট) নাশকতার পরিকল্পনা করার সময় নগরীর খুলশী থানাধীন মুরগির ফার্ম এলাকার একটি বাসা থেকে নগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের