৫ কোটি টাকার ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৮, ১৫:১৬আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১৫:২৩

ইয়াবাসহ আটক ব্যক্তি কক্সবাজারের টেকনাফে সুপারি বাগানের মাটির ভেতর থেকে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ মৌলভী আরমান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ইয়াবার মূল্য ৫ কোটি ১ লাখ টাকা। মৌলভী আরমান শীর্ষস্থানীয় ইয়াবা পাচারকারী বলে দাবি করেছে পুলিশ।

রবিবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে টেকনাফে শাহপরীর দ্বীপের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে মৌলভী আরমানকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ‘নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে টেকনাফের শাহপরীরদ্বীপ ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মৌলভী আরমানের বাড়ির পাশের সুপারি বাগানে একটি ড্রামের ভেতর থেকে বস্তাভর্তি এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৫ কোটি ১ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা থানা হেফজতে রয়েছে। আটক ব্যক্তি একজন শীর্ষস্থানীয় ইয়াবা পাচারকারী। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

উদ্ধার করা ইয়াবাগুলো মিয়ানমার থেকে এনে পাচারের জন্য মজুত রাখা হয়েছিল বলেও ওসি জানান। তিনি বলেন, মোহাম্মদ আরমানের বিরুদ্ধে থানায় একটি মারামারি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ও স্বর্ণ চোরকারবারি। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিকালে কক্সবাজার কারগারে পাঠানো হবে।

আরও পড়ুন- টেকনাফ দিয়ে ফের বেড়েছে ইয়াবা পাচার, হার্ডলাইনে যাচ্ছে প্রশাসন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম