যুবলীগ নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ২০:০৬আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২০:১৪

ঝালকাঠি ঝালকাঠির নলছিটিতে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গুরুতর আহত যুবলীগ নেতা মো. নুরে আলম খান বাদী হয়ে রবিবার রাতে নলছিটি থানায় এ মামলা দায়ের করলেও গত তিন দিনে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমাম (৩০), কলেজ ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ ওরফে সুজন  (২৭) ও হামিদুল ইসলাম সোহাগ ওরফে সোহাগ (২৫)। এছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নুরে আলম পুবালী ব্যাংক থেকে টাকা তুলে গত রবিবার দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে ওই তিন ছাত্রলীগ নেতা দলবল নিয়ে চায়নামাঠ সংলগ্ন মনিরের চায়ের দোকানের সামনে তার পথরোধ করে। এসময় আসামিরা হত্যার উদ্দেশ্যে লোহার রড ও পাইপ দিয়ে নুরে আলমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তার গোঙানি শুনে ছুটে এলে নুরে আলমের পকেটে থাকা নগদ ৬১ হাজার ৬০১ টাকা নিয়ে আসামিরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা জানান, ‘মামলা দায়েরের পর ওই দিন রাতেই আসামিদের গ্রেফতার করতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাদের পাওয়া যায়নি। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।’

আরও পড়ুন- ২৫ জেলের মুক্তিপণ হিসেবে ১ কোটি ৩০ লাখ টাকা দাবি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক