২৫ জেলের মুক্তিপণ হিসেবে ১ কোটি ৩০ লাখ টাকা দাবি

বরগুনা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ১৮:৪৬আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৮:৫২

জলদস্যুদের হামলার শিকার জেলেনৌকা (ফাইল ছবি) বঙ্গোপসাগর অপহৃত ২৫ জেলেকে মুক্তি দিতে জনপ্রতি ৫ লাখ টাকা করে দাবি করছে জলদস্যু ছোটভাই বাহিনী। এর মধ্যে ডাকাতির সময় জলদস্যুদের বাধা না মানায় জাফর মাঝির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়েছে। মোট ১ কোটি ৩০ লাখ টাকা দাবি করা হয়েছে।  বুধবার (৮ আগস্ট) বিকালে এ তথ্য জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এর আগে ৫ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে গণডাকাতি করে মুক্তিপণের দাবিতে ২৫ মাঝিকে অপহরণ করে সশস্ত্র জলদস্যু ছোটভাই বাহিনী। অপহৃত ২৫ মাঝির বাড়ি বরগুনা, পাথরঘাটা, বাগেরহাট ও মহিপুর এলাকায়। তাদের মধ্যে জাফর, খলিল, জসিম ও জাকিরের বাড়ি পাথরঘাটায়।

ট্রলারমালিক মোশারেফ হোসেন ও মো. নুরুল ইসলাম জানান, জলদস্যুরা ০১৭০৭৯১৬০৫৩ ও ০১৭৮৩৭৬৮০২৩ নম্বর থেকে অপহৃত জেলেদের ফিরিয়ে দিতে জনপ্রতি ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে ডাকাতির সময় জলদস্যুদের বাধা না মানায় জাফর মাঝির জন্য ১০ লাখ টাকা দাবি করে তারা। তবে জেলেদের কোথায় রেখেছে বা অন্য কোনও বিষয়ে কোনও কথা বলেনি বলেও জানায় তারা।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবির আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরে মাছ ধরার সময় জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেননি। যদি এসব জেলেদের উদ্ধারের জন্য কোনও ফোন নম্বরসহ আমাদের কাছে অভিযোগ করে তবে প্রযুক্তির মাধ্যমে জেলেদের উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন- লঞ্চঘাট বিলীনের সময় পদ্মায় নিখোঁজ ৮ জনের খোঁজ মেলেনি এখনও

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস