শিক্ষার্থীদের ৯ দফা দাবির মুখে অবরুদ্ধ নোবিপ্রবি উপাচার্য

নোয়াখালী ও নোবিপ্রবি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১১:৩৮আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১২:০৪

নোবিপ্রবি উপাচার্য কার্যালয়ে শিক্ষার্থীদের তালা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্যকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপাচার্য তার অফিসে প্রবেশ করার পরপরই শিক্ষার্থীরা সেখানে তালা ঝুলিয়ে দেন। তারা বিভিন্ন প্রশাসনিক দফতরেও তালা দিয়েছেন। ৯ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের৯ দফা দাবিগুলো হলো, আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান, আগের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার ন্যূনতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোভার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সব ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেওয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি প্রদান করা।

শিক্ষক সমিতির সভাপতি আবদুল্যাহ আল মামুন জানান, শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবিতে গত মঙ্গলবার (৭ আগস্ট) ও আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয় ঘেরাও করে।

শিক্ষার্থীদের এ আন্দোলন সম্পর্কে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পদক এস এম ধ্রুব জানান, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছি। তাদের যে কোনও যৌক্তিক দাবিতে আমরা তাদের পাশে আছি। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে আমরা এখন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করছি।’

আরও পড়ুন- ড. অহিদুজ্জামানকে নোবিপ্রবি’র ভিসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম