লন্ডনে বসে তারেক দেশের সব আন্দোলনের পেছনে ষড়যন্ত্রে মদত দেন: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১৪:৩৪আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৫:২৮

মাদারীপুরে নৌপরিবহন মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘লন্ডনে বসে তারেক রহমান দেশে সব আন্দোলনের পেছনে ষড়যন্ত্রে নেতৃত্ব দেন। এমনকি তিনি অর্থের জোগান দিয়েছেন।’ বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে মাদারীপুর জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বিএনপি এখন ‘পরগাছা রাজনৈতিক দলে’ পরিণত হয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘দেশে বিভিন্ন সময় অন্যদের আন্দোলনে প্রবেশ করে তারা শুধু উসকানি দেয়। বিএনপি নেতা আমির খসরু মোবাইল ফোনে ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে যে ষড়যন্ত্র করেছে তা আজ প্রমাণিত হয়েছে। হেফাজতের আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন, এমনকি বাসচাপায় দুই ছাত্র নিহতের ঘটনা নিয়ে ছাত্রদের আন্দোলনের পেছনে থেকে শেখ হাসিনা সরকার পতনের চেষ্টা চালাচ্ছিল বিএনপি। যা কখনই বাস্তবায়ন হবে না।’

বিএনপি বিভিন্ন ইস্যু নিয়ে মিথ্যাচার করে দাবি করে শাজাহান খান আরও বলেন, ‘হেফাজতের আন্দোলনে বিএনপি বলেছিল শেখ হাসিনার সরকার দুই হাজার মানুষকে মেরে ফেলেছে, যা শুধুই মিথ্যাচার ছিল।’

বাংলাদেশে স্বাধীনতাবিরোধী কেউ যেন আর দাঁড়াতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।

মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদারসহ অনেকে। অনুষ্ঠানে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ ৭ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম