আনোয়ারায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ আগস্ট ২০১৮, ১২:১৬আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১২:২৩

বন্দুকযুদ্ধ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. নাসির প্রকাশ মামুন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি ১৮টি মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১১ আগস্ট) ভোররাতে আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

নিহত নাসির আনোয়ারা উপজেলার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার হাজী কালা মিয়ার ছেলে।

ওসি দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ভোর রাতে দুধকুমড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে নাসিরের লাশ পাওয়া যায়।  ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

ওসি আরও বলেন, ‘নাসিরের বিরুদ্ধে কক্সবাজার, আনোয়ারা ও চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, বাকলিয়া, খুলশীসহ বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে।’

আরও পড়ুন- মাগুরায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে নিহত ১

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম