দ্বিতীয়বারের মতো সিলেটের নগরপিতা আরিফ

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ১৯:২০আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২০:০৩

ফলাফল ঘোষণার পর বিজয় চিহ্ন দেখাচ্ছেন আরিফ (ছবি- প্রতিনিধি) ২

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো নগরপিতা নির্বাচিত হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। মোট ১৩৪টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুসারে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

শনিবার (১১ আগস্ট) বিকালে সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আলীমুজ্জামান জানান, ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৪৪ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন একশ’ ৭৩ ভোট। এ কেন্দ্রে বাতিল হয়েছে ৬৭ ভোট। ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৫৩ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন তিনশ’ ৫৪ ভোট। এ কেন্দ্রে বাতিল হয়েছে ৫০টি ভোট।

গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ২২১ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার চারশ’ ৬টি। হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ৫৬৬ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার ৪৫৬টি।

এর আগে শনিবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে সিলেট সিটির ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বৃষ্টির জন্য শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়ে। বিশেষ করে, দিনভর নারী ভোটারদের উপিস্থতি ছিল লক্ষণীয়। কোনও ধরনের  বিশৃঙ্খলার অভিযোগ ছাড়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়।

গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই সময় অনিয়মের কারণে দুপুরের দিকে গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এরপর সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফল ঘোষণা করে। ওই ফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। ১৩২টি কেন্দ্রে আরিফুল হকের প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৪৯৬টি ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ছিল ৮৫ হাজার ৮৭০টি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম