স্থগিত দুই কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়ী আরিফ

তুহিনুল হক তুহিন, সিলেট
১১ আগস্ট ২০১৮, ১৯:৩৬আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২০:০২

ফলাফল ঘোষণার পর বিজয় চিহ্ন দেখাচ্ছেন আরিফ (ছবি- প্রতিনিধি)

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এর মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি পেয়েছেন একহাজার ৪৪ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন মাত্র একশ’ ৭৩ ভোট। ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৫৩ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন মাত্র তিনশ’ ৫৪ ভোট।

সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে শনিবার (১১ আগস্ট) বিকালে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আলীমুজ্জামানজানান, ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন এক হাজার ৪৪ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন একশ’ ৭৩ ভোট। ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন একহাজার ৫৩ ভোট। আর বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন তিনশ’ ৫৪ ভোট।

তিনি আরও জানান, গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ২২১ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার চারশ’ ৬টি। এ কেন্দ্রে বাতিল হয়েছে ৬৭টি ভোট। হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ৫৬৬ জন। এ কেন্দ্রে ভোট পড়েছে একহাজার ৪৫৬টি এবং বাতিল হয়েছে ৫০টি ভোট।

আলীমুজ্জামানজানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো নগরপিতা নির্বাচিত হয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। মোট ১৩৪টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুসারে তিনি পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

এর আগে শনিবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে সিলেট সিটির ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বৃষ্টির জন্য শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়ে। বিশেষ করে, দিনভর নারী ভোটারদের উপিস্থতি ছিল লক্ষণীয়। কোনও ধরনের  বিশৃঙ্খলার অভিযোগ ছাড়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪টায়।

গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অনিয়মের কারণে দুপুরের দিকে গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এরপর সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফল ঘোষণা করে। ওই ফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। ১৩২টি কেন্দ্রে আরিফুল হকের প্রাপ্ত ভোট ছিল ৯০ হাজার ৪৯৬টি ও আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ছিল ৮৫ হাজার ৮৭০টি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের