মুন্সীগঞ্জে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১০:৪০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১০:৪১

কারেন্ট জাল উদ্ধারে অভিযান

মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার তিনটি কারখানায়  প্রায় ১১ ঘণ্টা অভিযান চালিয়ে ২১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র‌্যাব। মুন্সীগঞ্জ শ্রীনগর র‌্যাব ১১-এর সহকারী পরিচালক মো. মহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে গোল্ডেন ফিশিং মিলস, আল আমিন ফিশিং নেট এবং আগুন ফিশিং নেট কারখানা থেকে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অবৈধ জাল উৎপাদনের কারণে তিনটি কারখানারই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

উদ্ধার করা কারেন্ট জাল

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, এই তিনটি কারখানার মালিকদের ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে এসব কারখানায় কারেন্ট জাল উৎপাদন করা হবে না মর্মে মুচলেকা আদায় করা হয়। পরে জব্দকরা জালগুলো মুক্তারপুরের ধলেশ্বরী নদীর তীরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম