সালিশে কুপিয়ে হত্যা: বাবার যাবজ্জীবন, ছেলের ফাঁসি

রাজবাড়ী প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৪:৪৭আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:৪৭

জেলা ও দায়রা জজ আদালত, রাজবাড়ী রাজবাড়ীতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সালিশে ঠান্ডু নামের একজনকে কুপিয়ে হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন ও তার ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া ডাঙ্গীপাড়া গ্রামের মিরাজ উদ্দিন সরদার (৭০) ও তার ছেলে রবিউল সরদার (২৯)। বাবার যাবজ্জীবন, ছেলের মৃত্যুদণ্ড

রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী জানান, ‘২০১৩ সালে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সালিশে ঠান্ডুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঠান্ডুর বড় ভাই মো. লিটন বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। এদের মধ্যে দোষী প্রমাণিত হওয়ায় মিরাজ উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার ছেলে রবিউল সরদারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বাকি চার আসামি খোরশেদ সরদার, বেনুয়া বেগম, পলি ও দেলোয়ারা হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

আরও পড়ুন- ওয়ারীতে গোলাগুলির নেপথ্যে পশুর হাটের চাঁদাবাজি!

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক