রাইফা হত্যা মামলা: ২৮ আগস্ট পর্যন্ত চার চিকিৎসকের জামিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ আগস্ট ২০১৮, ১৫:৩২আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:৩৮

রাইফা সাংবাদিক কন্যা রাইফা হত্যা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিযুক্ত চার চিকিৎসক। গত ৩০ জুলাই উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আজ মঙ্গলবার (১৪ আগস্ট) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের কপি জমা দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। চার চিকিৎসকের জামিনাদেশ আগামী ২৮ আগস্ট পর্যন্ত বহাল থাকবে বলে তিনি জানান।

রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৩০ জুলাই আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। আজ তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই জামিন আদেশের কপি আদালতে জমা দিয়েছেন।’

আসামিরা হলেন-শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশিষ সেন, ডা. শুভ্র দেব এবং ম্যাক্স হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।

গলার ব্যথাজনিত কারণে ভর্তি হওয়ার পর গত ২৯ মে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই বছর চার মাস বয়সী শিশু রাইফা। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে এই অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়। পরে ঘটনা তদন্তে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠিত হয়।

ওই কমিটির প্রতিবেদনে বলা হয়, শিশুটির রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রয়োগ যথাযথ থাকলেও অভিযুক্ত তিন চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশিষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব শিশুটির রোগ জটিলতাকালীন কর্তব্যে অবহেলা করেছেন।

এ ঘটনায় ১৮ জুলাই বিকাল ৪টায় অভিযুক্ত তিন চিকিৎসকসহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অভিযুক্ত করে চকবাজার থানায় অভিযোগ দায়ের করেন নিহত রাইফার বাবা রুবেল খান। দুই দিন পর ২০ জুলাই থানা পুলিশ তার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। জামিনে থাকা আসামিরা ওই মামলার এজহারভুক্ত আসামি।

আরও পড়ুন- 

কী কারণে রাইফার মৃত্যু?

চিকিৎসায় অবহেলা: শিশু রাইফার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের