কুমিল্লায় সোয়া দুই কোটি টাকার ইয়াবাসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১৩:৫৮আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:০১

কুমিল্লায় সোয়া দুই কোটির টাকার ইয়াবাসহ আটক ১ কুমিল্লায় সোয়া দুই কোটি টাকার ইয়াবাসহ মিজানুর রহমান মনির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৫ আগস্ট) আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের জগন্নাথপুর চৌমুহনী সংলগ্ন চকবাজার থেকে তাকে আটক করা হয়। চকবাজার বিবির বাজার রাস্তার পাশ দিয়ে বাঁশের ঝুড়ি মাথায় নিয়ে ইয়াবা পাচার করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমান মনির (৫০) সদর দক্ষিণ উপজেলার রামধনপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, বুধবার ভোরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মনিরকে আটক করে। জগন্নাথপুর চৌমুহনী সংলগ্ন মোস্তফার স’মিলের সামনে থেকে বাঁশের ঝুড়িতে ইয়াবা নিয়ে যাচ্ছিল সে। এ সময় পুলিশ তল্লাশি করে ঝুড়ি থেকে ২৩টি প্যাকেটের ভিতর ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ করে, যার মূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুন- ১০ দিনের ট্রাফিক সপ্তাহের বিশেষ অভিযানে ১ লাখ ৮০ হাজার মামলা

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম