১০ দিনের ট্রাফিক সপ্তাহের বিশেষ অভিযানে ১ লাখ ৮০ হাজার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ২১:০০আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২১:০৯

সড়কে অভিযান (ফাইল ছবি)

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শুরু হওয়া ১০ দিনের বিশেষ ট্রাফিক সপ্তাহ শেষ হয়েছে মঙ্গলবার (১৪ আগস্ট)। এই ১০ দিনে সারাদেশে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এক লাখ ৮০ হাজার ২৪৯টি মামলা করেছে পুলিশ। এই সময়ে লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৭৪ হাজার ২২৪ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে সাত কোটি আট লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা। জব্দ করা হয়েছে পাঁচ হাজার ৪১৮টি যানবাহন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, ট্রাফিক আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে গত ৫ আগস্ট থেকে শুরু হয় বিশেষ ট্রাফিক সপ্তাহ। ১১ আগস্ট পর্যন্ত এটি চলার কথা ছিল। কিন্তু পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ট্রাফিক সপ্তাহের মেয়াদ আরও তিন দিন বাড়িয়ে ১৪ আগস্ট পর্যন্ত করা হয়।
সোহেল রানা আরও জানান, ১০ দিনের এই ট্রাফিক সপ্তাহের কার্যক্রমের ফলে দেশের মহাসড়কে আগের চেয়ে অনেকাংশে শৃঙ্খলা ফিরে এসেছে। বিভিন্ন পরিবহন তথা গাড়ির চালক ও জনগণের মাঝে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সম্পর্কে সচেতনতা বেড়েছে। সর্বোপরি এই ট্রাফিক সপ্তাহের কার্যক্রমে জনসাধারণের মধ্যে ‘রোড সেফটি’ সম্পর্কে ধারণারও সৃষ্টি হয়েছে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের