কোটা সংস্কার আন্দোলনের নেত্রী সিরাজগঞ্জে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ১৫:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৬:০৫

লুৎফর নাহার রুমা ঢাকার রাজপথে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফর নাহার রুমাকে (২১) সিরাজগঞ্জের বেলকুচির যমুনারচরের ক্ষিদ্র-গাছচাপরী গ্রাম থেকে আটক করা হয়েছে। ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড সাইবার ক্রাইম কন্ট্রোল টিম বেলকুচি পুলিশের সহায়তায় যমুনারচরে অভিযান চালিয়ে বুধবার ভোরে তাকে আটক করে। আটকের পরপরই রুমাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার রাজপথে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ নিয়ে একটি সাইবার ক্রাইম মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক রুমার বাবা মৃত আব্দুল কুদ্দুস। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। বাবা-দাদার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির ক্ষিদ্র-গাছচাপরী গ্রামে। পুলিশের খোঁজাখুঁজির কারণে তিনি গত ৪/৫ দিন ধরে বেলকুচির বরদুল ইউনিয়নের প্রত্যন্ত ক্ষিদ্র-গাছচাপরী গ্রামে দাদার বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী লুৎফর নাহার রুমা (২১) কয়েকদিন আগে তার চাচা শহর আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে ঢাকার রাজপথে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ে একটি সাইবার ক্রাইম মামলা হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড সাইবার ক্রাইম কন্ট্রোল টিমের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে বেলকুচি থেকে আটক করে। আটকের পরপরই টিমটি তাকে ঢাকা নিয়ে যায়। একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ১০ জন ঢাকা থেকে এসেছিলেন।’

পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, ‘ঢাকার সাইবার ক্রাইম কন্ট্রোল টিমের একটি বিশেষ দল মঙ্গলবার রাতে এসে আমাদের সহায়তা চায়। বুধবার এক মেয়েকে আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে শুনেছি।’

আরও পড়ুন- জীবন বাজি রেখে লড়াইয়ের অঙ্গীকার মির্জা ফখরুলের

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম