যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ২১:৩৮আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২১:৩৮

আগামী দুই বছরের জন্য পাকিস্তানের টেস্ট দলের কোচ হয়েছেন জ্যাসন গিলেস্পি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কোচিং করালেও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার এই প্রথমবার জাতীয় দলের দায়িত্বে। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবার বাবর আজমদের মাঝে বিলিয়ে দিতে চান। রবিবার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পরের দিন প্রথমবার নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানান তিনি।

পিসিবির ইন হাউজ মিডিয়া চ্যানেলের পডকাস্টে গিলেস্পি বলেছেন, অস্ট্রেলিয়া কিংবা অন্য দলগুলোকে অনুকরণের চেষ্টা একদমই করা যাবে না। তার বক্তব্য, ‘আমার দর্শন হলো এমন কিছু হওয়ার চেষ্টা করবে না, যেটা তুমি না। আমি সহজভাবে চাই যে পাকিস্তান ক্রিকেট দল সেই ধরনের ক্রিকেট খেলবে, যেটা তাদের সঙ্গে মানানসই। আমার জন্য এটাই গুরুত্বপূর্ণ।’

বাবরদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘আমি বলতে চাই, শুধু ইতিবাচক, আগ্রাসী ও বিনোদনমূলক হও। মুখে হাসি নিয়ে খেলো এবং আমাদের ভক্তদের বিনোদন দাও। মাঝেমধ্যে এমন সময় আসবে, যখন অনেক কিছু বাজে হবে। টেস্ট ক্রিকেট এমনই। এটা তোমার দক্ষতা, মানসিক শক্তি ও ধৈর্যের পরীক্ষা। যতটা পারা যায় ধারাবাহিক হলে আশা করি, স্কোরবোর্ড নিজেই নিজের খেয়াল রাখবে এবং আমরা জয় পাবো।’

পাকিস্তানের প্রধান কোচ হওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন গিলেস্পি, ‘পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার সুযোগ চমৎকার। এটা সম্মানের, আমি বিশ্বের নানা জায়গায় বিভিন্ন ভূমিকায় কোচিং করিয়েছি। কিন্তু কখনও আন্তর্জাতিক টেস্ট দলের কোচিং করাইনি। যখনই সুযোগটা এলো, আমি লুফে নিলাম। পাকিস্তান যেভাবে খেলে এবং তাদের যে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় আছে, তাদের অংশ হতে পারা দারুণ। আশা করি আমি দলের উন্নতিতে সাহায্য করতে পারবো এবং বিনোদনমূলক ক্রিকেট খেলতে পারবো।’  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী