নেত্রকোনায় শোক দিবসের আলোচনা নিয়ে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ২০:৩২আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২১:০৮

নেত্রকোনায় শোক দিবসের আলোচনা নিয়ে আ.লীগের সংঘর্ষ নেত্রকোনার পূর্বধলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোক র‍্যালিতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনায় শোক দিবসের আলোচনা নিয়ে আ.লীগের সংঘর্ষ

বুধবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার মূল বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ওয়ারেছাত হোসেন বেলাল আলোচনা সভার আয়োজন করেন। এর ঠিক দেড়শ’ গজ সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সমর্থক গ্রুপের লোকজনও শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। উভয় পক্ষের আলোচনা চলাকালে বক্তারা এক অপরকে উদ্দেশ করে আপত্তিকর বক্তব্য দেয়। এর জের ধরে পরে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। নেত্রকোনায় শোক দিবসের আলোচনা নিয়ে আ.লীগের সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে পূর্বধলা বাজার ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বধলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল ঘটনা নিশ্চিত করে জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

আরও পড়ুন- কুমিল্লায় শোক দিবসের কর্মসূচি নিয়ে আ.লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান