ঝিনাইদহে নদীতে অবৈধ বাঁধ অপসারণ

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৮, ২৩:৩৮আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ২৩:৪৪

ঝিনাইদহে নদীতে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১ সপ্তাহে কয়েকদফা অভিযান চালিয়ে সদর উপজেলার কালিচরণপুর, দোগাছি, ঘোড়শাল, ফুরসন্দি, গান্না ইউনিয়নের নবগঙ্গা, ফটকি, রাজারামের খাল, কুঠি দুর্গাপুর ও কালুহাটি খালসহ বিভিন্ন নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় নদী ও খালের মাঝে অবৈধ বাঁধ দখলদারদের বাঁশ খুটি পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

এতে করে এলাকায় হাজার হাজার একর রোপা আমনের ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেল। এলাকায় ফিরে এসেছে স্বস্তি। বর্ষার শুরুতেই প্রভাবশালী মহল পেশি শক্তির জোরে এসব সরকারি জায়গা অবৈধ ভাবে দখলে রেখে মাছ শিকার করতো। এভাবে বাধ দেওয়ার কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, বর্ষা মৌসুমজুড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম