শ্রীমঙ্গলে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ০৭:৩৭আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ০৭:৩৮

মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর হাসান (১২) নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে শ্রীমঙ্গল পৌর শহরের ধানসিড়ি আবাসিক এলাকার মেয়র মহসীন মিয়ার বাসার সামনের ডাকবাংলো পুকুরে গোসল করতে নেমে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সুশীল শীল জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কয়েকটি ছিন্নমূল শিশু পুকুরের পানিতে গোসল করতে নামে। সেখানে পুকুরের ঘাটের সিঁড়ির নিচ দিকে যাওয়া আসা করছিলো তারা। এসময় পুকুরের সিঁড়ির নিচে শিশুটি আটকে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রাত সাড়ে ৮টায় শিশুটিকে মৃতবস্থায় উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শিশুটির বাবা আখাউড়া ও মা কুমিল্লায় বসবাস করছে। নিহত শিশুটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসবাস করে আসছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, শিশুটির মৃতদেহ থানায় রয়েছে। তার পুরো নাম-ঠিকানা এখনও জানা যায়নি। পরিবারের কেউ আসেনি। জানা গেছে শিশুটি স্টেশন সংলগ্ন একটি কলোনিতে বসবাস করে। মাঝে মাঝে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঘুমায়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম