বাংলাদেশি রাখালকে কুপিয়ে আহত করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৮, ১১:১৮আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১১:২৪

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে আবু তাহের নামে এক বাংলাদেশি গরুর রাখালকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিনগত রাতে ভারতীয় নিমতিতা ক্যাম্পে এই ঘটনা ঘটে বলে দাবি করেন আবু তাহেরের স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার আহত অবস্থায় আবু তাহেরকে উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। তবে বিএসএফই এই ঘটনা ঘটিয়েছে কিনা সেব্যাপারে তিনি কিছু বলেননি।

আহত আবু তাহের জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকা পাড়ার আবদুল খালেকের ছেলে। 

আহত তাহেরের পরিবার জানায়, বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে পদ্মা নদী পার হয়ে ভারতে গরু আনতে যায় তাহেরসহ আরও কয়েকজন। নদী পার হয়ে ওপারে পৌঁছালে ভারতীয় নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তাহের ধরা পড়ে যায়। পরে তার দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বিএসএফ সদস্যরা। গুরুতর জখম অবস্থায় তাহের নদীতে ঝাঁপ দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ৫৩ বিজিবির টহল টিমের সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে তাহেরকে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত অবস্থায় আবু তাহেরকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করলেও কীভাবে তিনি আহত হয়েছেন সেটি নিশ্চিত করে জানাতে পারেননি ৫৩ বিজিবি’র অধিনায়ক।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম