৩০ হাজার ইয়াবাসহ পুলিশের এসআই আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০১৮, ১২:১৫আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১২:২২

চট্টগ্রাম ‘পুলিশ’ লেখা মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় আবুল বাশার (৩০) নামে এক পুলিশ উপপরিদর্শককে আটক করেছে র‍্যাব। শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ কর্মরত সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আটক আবুল বাশার কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল হামিদের ছেলে। বর্তমানে তিনি বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন।

মো. নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবুল বাশার চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে ফেনী যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম