মনোহরদীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ২৩:১৬আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২৩:৩২

নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশু মারা গেছে। শনিবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

নিহতেরা হলো– উত্তর চরমান্দালিয়া গ্রামের আসাদ মিয়ার ১০ বছর বয়সী মেয়ে রিক্তা আক্তার, ৮ বছর বয়সী শিখা আক্তার এবং আসাদ মিয়ার প্রতিবেশী মিজানুর রহমানের সাড়ে ৭ বছরের মেয়ে মিলি আক্তার।

স্থানীয়দের বরাতে ওসি ফখরুদ্দিন ভূঁইয়া জানান, আজ (শনিবার) দুপুরে বাড়ির অদূরে আবুল কাশেম নামে একজনের পুকুরে গোসল করতে যায় তিন শিশু। দীর্ঘ ২ ঘণ্টা পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। পরে বিকাল ৩টার দিকে আবুল কাশেমের পুকুরে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ পাওয়া যায়।

ওসি বলেন, ‘খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী